Important Posts

Ads Tips (Blog/Website) Ajker Barta (খবর) Anti-Virus(এন্টিভাইরাস) AutoTunes Page (Facebook) Bangla Abriti (আবৃত্তি) Bangla Kabita (কবিতা) Bangla Story (গল্প) Bengali News (বাংলা সংবাদ) Computer (Bangla) Computer Tips (কম্পিউটার টিপস) Computer Tips & Tricks Computer Tips & Tricks (Oriya) Dharma & Dev-Devi (ধর্ম ও দেব-দেবী) Edius Video Mixing & Song Project Education Electronics (ইলেকট্রনিক্স) Examination & Result (পরীক্ষা ও ফলাফল) Facebook Tips (ফেসবুক টিপস) Food Tips & Cook Tips General Knowledge (জেনে রাখা ভালো) Geography (ভূগোল) Google Adsense Google Adsense (গুগুল এডসেন্স) Google Adsense Tips Hasta Shilpa (হাতের কাজ) Health Health (স্বাস্থ্য) Health Tips (স্বাস্থ্য বিষয়ক টিপস) Internet Tips (Oriya) Internet Tips (ইন্টারনেট টিপস) Job & Earning Tips Mobile Tips (মোবাইল টিপস) Mobile Tips & Tricks My Google (আমার গুগুল) Online Earning (অনলাইন রোজগার) Printer Tips (প্রিন্টার টিপস) Science & Technology (সায়েন্স এণ্ড টেকনোলজি) Smaraniya Ghatana (স্মরণীয় ঘটনা) Swanirbhar Rojgar (স্বনির্ভর রোজগার টিপস) Website Tips (ওয়েবসাইট টিপস)

Can You Have More Sales, Too?
Helping over 120,000+ businesses like yours raise profits and build customer relationships using AWeber's opt-in email marketing software for over 10 years.
Take a Free Test Drive today!
জ্যোতিষালয় **************************************** Email- computer.kedar@gmail.com Contact - 08972702700 **************************************** আপনার সন্তানের বা আপনার জন্মসময় অনুযায়ী ভাগ্য বিদ্যাস্থান কর্মজীবন মাতৃপিতৃসুখ বিবাহজীবন পত্নীসুখ সন্তানসুখ ধনসম্পত্তি বাড়ীঘর বন্ধুস্থান কিরকম হবে, গ্রহদশার সম্পূর্ন নির্দিষ্ট সময়ের ভালোমন্দ সঠিক ফলাফল জ্যোতিষবিদ্যা মতে, বাংলা হিন্দী ও ইংরাজী ভাষায় লিপিবদ্ধ শুদ্ধ জন্মপত্রিকা তৈরী এবং যুবক যুবতীর শুভ বিবাহের মিলন কুন্ডুলী জানার ঊদ্যেশে যোগাযোগ করুন অর্ডার করিতে পারেন। ধন্যবাদ

Tuesday, 21 January 2014

খাদ্যদ্রব্যের অপচয় রোধে বিশেষ উদ্যোগ

খাদ্যদ্রব্যের অপচয় রোধে বিশেষ উদ্যোগ

সারা বিশ্বে প্রতি বছর খাদ্যদ্রব্যের এক তৃতীয়াংশ আঁস্তাকুড়ে নিক্ষেপ করা হয়৷ এর ফলে যে শুধু পরিবেশ দূষিত হয় তাই নয়, মানিব্যাগও অনেকটা হালকা হয়৷ তবে অপচয়ের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজন অনেক শক্তি ও শৃঙ্খলা৷

Verschwendung von Lebensmitteln
ব্রিটেনে একটি পরিবার বছরে গড়ে ৭০০ ব্রিটিশ পাউন্ড বা ৮৩০ ইউরো পর্যন্ত নিক্ষেপ করে থাকে আবর্জনার কন্টেইনারে৷ অর্থাৎ ফেলে দেওয়া খাবারের অর্থমূল্য এই রকম হবে৷ সম্প্রতি ব্রিটেনের একটি বেসরকারি সংস্থার সমীক্ষা থেকে জানা গিয়েছে এই তথ্য৷

টেস্কোর শুভবুদ্ধির উদয়
শুধুমাত্র ব্রিটেনের সবচেয়ে বড় চেইন স্টোর টেস্কোর মাল সরবরাহকারী ও খদ্দেররা প্রতিবছর ৬০,০০০ টন খাদ্যের অপচয় করে৷ এই অবস্থার পরিবর্তন চায় এখন টেস্কো৷ তিনটা কিনে ‘দুটোর দাম দাও' এই প্রচারণা চালিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে চাইছে প্রতিষ্ঠানটি৷ বিশাল আকারের প্যাকেটও ভবিষ্যতে খুব কমই থাকবে টেস্কোতে৷

এছাড়া প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে: যেমন উৎপাদকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা, খাদ্য পরিবহণের মান উন্নত করা ও খদ্দেরদের খাদ্য সংরক্ষণের ব্যাপারে উপযোগী পরামর্শ দেওয়া ইত্যাদি৷

Lebensmittelverschwendung
বিশ্বে প্রতি বছর খাদ্যদ্রব্যের এক তৃতীয়াংশ আঁস্তাকুড়ে নিক্ষেপ করা হয়...

এটা একটা বৈশ্বিক সমস্যা
শুধু যে ব্রিটেনে ভোজ্যপণ্য আবর্জনার কন্টেইনারে পতিত হয় তাই নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা৷ সর্বস্তরে এর বিরুদ্ধে লড়াই করতে হবে৷ বলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডিভাইন নিগে৷

বিশেষ করে মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে খাদ্যদ্রব্যের অপচয় এক বিরাট সমস্যা৷ এর অর্থ আমাদের ভোক্তাদের কাছ থেকেই শুরু করতে হবে৷ ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষৎকারে বলেন ডিভাইন নিগে৷ প্লেটে অল্প পরিমাণ খাবার নেওয়া উচিত৷ বেঁচে যাওয়া খাবার পরে খাওয়ার জন্য ঠিকমত উঠিয়ে রাখতে হবে৷ কেনাকাটার পরিকল্পনা অনেক আগে থেকেই করা উচিত৷ অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করতে হবে৷ এইসব পরামর্শ জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থার৷

সচেতনতার প্রয়োজন সর্বস্তরে
তবে এই ব্যাপারে শুধু ক্রেতাদের সচেতন হলেই চলবে না৷ খাদ্যদ্রব্যের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংস্থা যেমন সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানেরও চোখ খুলতে হবে৷

    Erdnüsse
    বাদামে রয়েছে খাদ্যের মৌলিক উপাদান
    শুধু খেতে মজা নয়, গুণও অনেক

    বাদাম শুধু খেতে মজা নয়, নানা ধরনের বাদামে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ৷ আর তা হাজার বছর আগে থেকেই জানে মানুষ৷ শোনা যায়, আমাদের পূর্ব পুরুষদের বেঁচে থাকার জন্য নানা ধরনের বাদাম ও বীজ খেতে হয়েছে৷ শুধু তাই নয়, আজও বিভিন্ন খাবারের পাশাপাশি বাদামকে সংযোজন করা হয়৷

উদাহরণ স্বরূপ বলা যায়, অনেক উন্নত দেশে কৃষকদের প্রয়োজনের চেয়ে বেশি উত্পাদন করতে উৎসাহিত করা হয়৷ যদিও পচনশীল ভোজ্যপণ্যকে দীর্ঘদিন তাজা রাখার মতো পারদর্শী হয়ে ওঠেনি প্রযুক্তি৷ এই অবস্থার পরিবর্তন প্রয়োজন৷

পরিবেশবান্ধব এক পদ্ধতি
জার্মান প্রতিষ্ঠান ‘রিফুড' অতিরিক্ত খাবারকে কাজে লাগানোর জন্য পরিবেশবান্ধব এক পদ্ধতি বের করেছে৷ সুপার মার্কেট ও রেস্তোঁরা থেকে উদ্বৃত্ত খাদ্য জোগাড় করে তা থেকে জ্বালানি প্রস্তুত করছে ৷ আলু ও গাজর থেকে বায়োডিসেল ও বায়োগ্যাস তৈরি করা হয়৷ সমস্ত প্রক্রিয়াটা খুব জটিল এবং এ জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা৷ বলেন রিফুড-এর মুখপাত্র নিকোলাস বয়৷ বর্জ্যগুলি প্রথমে চূর্ণ বিচূর্ণ করতে হয়৷ তারপর ৭০ ডিগ্রি উত্তাপে গরম করে তা জীবাণুমুক্ত করতে হয়৷ এরপর মণ্ডটি বায়োগ্যাস তৈরির জন্য পাঠানো হয়৷ তবে এত কসরত বৃথা যায় না৷ জ্বালানি প্রস্তুত করার সময় যা অবশিষ্ট থাকে, তা দিয়ে আবার জৈব সার তৈরি করা যায়৷ কৃষকরা তা ব্যবহার করতে পারেন৷

এক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি থেকে আনা উদ্বৃত্ত খাদ্যদ্রব্য ব্যবহার করা হয়৷ গৃহস্থালীর ফেলে দেওয়া খাদ্যদ্রব্য এখন পর্যন্ত এই প্রক্রিয়ায় আনা হয়নি৷ আসলে সমস্ত অভ্যাসটাই বদলাতে হবে৷ বলেন বয়৷ গৃহস্থালীর খাদ্যবর্জ্য কমানো যেতে পারে৷ এটা সম্ভব ভোজ্যপণ্যের রিসাইকেল করার আইন প্রণয়ন করলে৷

জার্মানি অগ্রণী
জার্মানিই হলো ইউরোপের প্রথম দেশ, যেখানে খাদ্য উৎপাদনকারীদের আইন অনুযায়ী তাদের বর্জ্য বাতিল করতে হয়৷ ফ্রান্সও ২০১২ সাল থেকে এই পথে অগ্রসর হয়েছে৷

এখন ইউরোপের অন্যান্য দেশকেও এগিয়ে আসতে হবে৷ এই সমস্যার সমাধানে সচেতনতা বাড়াতে হবে৷ খাদ্যদ্রব্যের অপচয় রোধ করার জন্য খুঁজতে হবে নতুন পথ৷

আসলে বিষয়টি তত কঠিন নয়, বলেন ডিভাইন নিগে৷ ‘‘আমরা খাবারের অপচয় নিয়ে কথা বলছি৷ যে খাবার আমরা ফেলে দেই, তা দিয়ে বিশ্বের অন্য কোথাও ক্ষুধা নিবারণ করা যায়৷''

No comments:

Post a Comment

My Blog MAP