আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা মানে জানুন!বাংলাদেশী হিসাবে আমাদের অনেকের ই জাতীয় পরিচয় পত্র আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।national-id-card আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি? 1. প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬। 2. পরবর্তী ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড। • সিটি কর্পোরেশনের জন্য – ৯ • ক্যান্টনমেন্ট – ৫ • পৌরসভা – ২ • পল্লী এলাকা – ১ • পৌরসভার বাইরে শহর এলাকা – ৩ • অন্যান্য – ৪ 3. পরবর্তী ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড 4. পরবর্তী ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য) 5. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর। বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল! নিজে জানুন এবং শেয়ার করে সব্বাইকে জানান!
******************************************
******************************************
******************************************
******************************************






No comments:
Post a Comment