Important Posts

Ads Tips (Blog/Website) Ajker Barta (খবর) Anti-Virus(এন্টিভাইরাস) AutoTunes Page (Facebook) Bangla Abriti (আবৃত্তি) Bangla Kabita (কবিতা) Bangla Story (গল্প) Bengali News (বাংলা সংবাদ) Computer (Bangla) Computer Tips (কম্পিউটার টিপস) Computer Tips & Tricks Computer Tips & Tricks (Oriya) Dharma & Dev-Devi (ধর্ম ও দেব-দেবী) Edius Video Mixing & Song Project Education Electronics (ইলেকট্রনিক্স) Examination & Result (পরীক্ষা ও ফলাফল) Facebook Tips (ফেসবুক টিপস) Food Tips & Cook Tips General Knowledge (জেনে রাখা ভালো) Geography (ভূগোল) Google Adsense Google Adsense (গুগুল এডসেন্স) Google Adsense Tips Hasta Shilpa (হাতের কাজ) Health Health (স্বাস্থ্য) Health Tips (স্বাস্থ্য বিষয়ক টিপস) Internet Tips (Oriya) Internet Tips (ইন্টারনেট টিপস) Job & Earning Tips Mobile Tips (মোবাইল টিপস) Mobile Tips & Tricks My Google (আমার গুগুল) Online Earning (অনলাইন রোজগার) Printer Tips (প্রিন্টার টিপস) Science & Technology (সায়েন্স এণ্ড টেকনোলজি) Smaraniya Ghatana (স্মরণীয় ঘটনা) Swanirbhar Rojgar (স্বনির্ভর রোজগার টিপস) Website Tips (ওয়েবসাইট টিপস)

Can You Have More Sales, Too?
Helping over 120,000+ businesses like yours raise profits and build customer relationships using AWeber's opt-in email marketing software for over 10 years.
Take a Free Test Drive today!
জ্যোতিষালয় **************************************** Email- computer.kedar@gmail.com Contact - 08972702700 **************************************** আপনার সন্তানের বা আপনার জন্মসময় অনুযায়ী ভাগ্য বিদ্যাস্থান কর্মজীবন মাতৃপিতৃসুখ বিবাহজীবন পত্নীসুখ সন্তানসুখ ধনসম্পত্তি বাড়ীঘর বন্ধুস্থান কিরকম হবে, গ্রহদশার সম্পূর্ন নির্দিষ্ট সময়ের ভালোমন্দ সঠিক ফলাফল জ্যোতিষবিদ্যা মতে, বাংলা হিন্দী ও ইংরাজী ভাষায় লিপিবদ্ধ শুদ্ধ জন্মপত্রিকা তৈরী এবং যুবক যুবতীর শুভ বিবাহের মিলন কুন্ডুলী জানার ঊদ্যেশে যোগাযোগ করুন অর্ডার করিতে পারেন। ধন্যবাদ

Sunday, 16 February 2014

কেমন যাবে আপনার ২০১৪? জেনে নিন জ্যোতিষীর দৃষ্টিতে!

কেমন যাবে আপনার ২০১৪? জেনে নিন জ্যোতিষীর দৃষ্টিতে!

নিজের ভাগ্য বা ভবিষ্যত্‍ সম্পর্কে জানার আগ্রহ মানুষের সেই প্রাচীনকাল থেকেই। এই জানার অদম্য ইচ্ছার কারণেই জ্যোতিষশাস্ত্রের জন্ম। জ্যোতিষবিদ্যার রয়েছে অনেকগুলো পদ্ধতি। এর মধ্য নিউমারলজি বা 'সংখ্যা-জ্যোতিষ' অন্যতম। এ পদ্ধতিতে জন্ম তারিখ, রাশির ভর সংখ্যা ও বছর বা দিনের নির্দিষ্ট সংখ্যা ইত্যাদি বিশেষ নিয়মে হিসাব করে ভাগ্যফল নির্ণয় করা হয়।
বিশ্বাস থাকুক আর নাই থাকুক,চোখের সামনে পড়লে রাশিফলে চোখ বুলিয়ে নেই কমবেশি সকলেই। যারা বিশ্বাসী তারা নিজের জীবনের সাথে মনে মনে মিলিয়ে দেখি। যারা অবিশ্বাসী তারা পড়ার পর ভুলে যাই। তবে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস-অবিশ্বাস যাই থাকুক না কেন, নিজের ভবিষ্যতটা কিন্তু জানতে চান সবাই।
২০১৪ সাল কেমন যাবে আপনার?  তা জানিয়েছেন শখের জ্যোতিষী ইমতিয়াজ শাফিকুল ইসলাম। আপনার রাশি অনুযায়ী জ্যোতিষশাস্ত্র মতে কেমন যাবে আপনার নতুন বছর, জেনে নিতে পারেন এই লেখায়।

মেষ Aries
২১ মার্চ - ২০ এপ্রিল
ভর#৬>
মেষরাশির জাতক/জাতিকা তাদের জেদ এবং একগুঁয়েমির কারণ খানিকটা বদনাম হলেও এই জেদের কারণেই তারা কাজের পেছনে লেগে থাকেন এবং সাফল্য লাভ করেন। আপনার কি কাজের পেছনে লেগে থাকার মন-মানসিকা রয়েছে? তাহলে জানিয়ে দিচ্ছি, ২০১৪ তে আপনার প্রচুর কাজের সুযোগ রয়েছে। আর সেই সাথে রয়েছে সাফল্যও! সংখ্যা-জ্যোতিষ অনুযায়ী ২০১৪ সাল থাকবে সংখ্যা ৭-এর ঘরে। অর্থাত্‍ ২+০+১+৪=৭। ৭ একটি প্রভাবশালী সংখ্যা। ৭ কে সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এ পুরো বছর যেমন ৭-এর প্রভাবে থাকবে, তেমনি থাকবেন আপনিও। ২০১৩ আপনার যেমনই কেটে থাকুক না কেন, ২০১৪-এর জন্য করুন নতুন পরিকল্পনা। বছরের শুরুর দিকটা ভালো-মন্দে মিশিয়ে কাটলেও বছরের মাঝামাঝি থেকে আপনার সাফল্যের তালিকা দীর্ঘ হতে থাকবে।

বৃষ Taurus
২১ এপ্রিল - ২১ মে
ভর#১>
বৃষ যাদের আপন ভাবেন তাদের জন্য জান-প্রাণ দিয়ে দেন। আর যারা থাকে তার অপছন্দের তালিকায়, তাদের দিকে ফিরেও তাকান না! বৃষরাশির জাতক/জাতিকার সহজেই অন্যের ওপর ভরসা করেন বলে ঠকেনও খুব সহজেই। এদিক দিয়ে চিন্তা করলে ২০১৩ সাল গিয়েছে অতি আপনজনের কাছে ঠকে। ২০১৩ সাল ছিল আপনার জন্য দ্বিধাদ্বন্দ্বে ভরা এবং সিদ্ধান্তহীনতার একটি বছর। ২০১৪ তে তেমন কিছু নেই। ****************************************** ****************************************** ****************************************** ****************************************** ****************************************** ******************************************বরং এ বছরটি আপনার জীবনের বাঁক ঘুরিয়ে দেবে! বছর কাটবে প্রচুর আনন্দে। হাতে আসবে বড় বড় সাফল্য, পাবেন মানুষের ভালোবাসা ও সহযোগিতা। দু-একজন মানুষ হয়তো আপনার প্রতি বিরূপ থাকবে, কিন্তু তাতে কী? বিশেষ করে যারা ব্যবসা ও সৃজনশীল কাজের সাথে জড়িত, তাদের সাফল্যের পরিমাণ বেশি। চাকরিজীবীরা করবেন কর্মক্ষেত্রে উন্নতি। বছরের শেষের দিকে অনেকেরই বিদেশযাত্রার যোগ রয়েছে।

মিথুন Gemini
২২ মে - ২১ জুন
ভর#৬>
মিথুনের রয়েছে খরস্রোতা নদী সাঁতরে পার হবার দুর্নিবার সাহস। সেই সাথে রয়েছে বাস্তবতার মুখোমুখী হবার প্রেরণা। ২০১৪ মিথুনের জন্য খুবই সম্ভাবনাময় একটি বছর। ছোট-খাট বাধা আসতে পারে, তবে তাতে থমকে যাওয়ার মতো ব্যক্তিত্ব মিথুনের নয়। মিথুন জাতক/জাতিকার বর্তমান জীবনে যে বিরূপ সময় চলছে, তা কেটে যাবে আগামী কয়েক মাসের মধ্যেই। মিথুনরাশির জাতক/জাতিকা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। এ বছর আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে যুক্তি দিয়ে চলুন। নিজের সিদ্ধান্ত নিজে নিন, অন্যের কানকথায় মন দেবেন না। তাহলে ২০১৪ সাল আপনাকে এনে দেবে মানসিক প্রশান্তি ও সাফল্য।

কর্কট Cancer
২২ জুন - ২২ জুলাই
ভর#২>
কর্কটের রয়েছে অসীম কল্পনাশক্তি ও শক্তিশালী বাস্তবতা বোধ। এ দুয়ের মিশ্রণে কর্কটের ব্যক্তিত্ব হয় অনবদ্য। ২০১৩ সাল ককর্টের গিয়েছে মিশ্রভাবে। কখনো সাফল্য ধরা দিয়েছে, কখনো দেয়নি। কর্কটরাশির জাতক/জাতিকার নিজের ওপর আস্থা রাখুন। ২০১৪ তে সংকট আসলেও তা পেরিয়ে পৌঁছে যাবেন সাফল্যের কাছে। মানসিক অস্থিরতাও কমবে এ বছর। সৃজনশীল কাজের সাথে জড়িত রয়েছেন, তারা পাবেন অবিস্মরণীয় সাফল্য।

সিংহ Leo
২৩ জুলাই - ২৩ আগস্ট
ভর#১>
রাশিচক্রে সিংহের রয়েছে বিশেষ রকমের প্রতিপত্তি। সিংহরাশি জাতক/জাতিকারা হন স্বভাবে ধীর-স্থির। অনেকে অল্পতে রেগে গেলেও দ্রুত নিজের বিচারবুদ্ধিতে ফিরে আসেন। রাগী সিংহদের জন্য রইলো বিশেষ পরামর্শ, ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। ২০১৩ ছিল সিংহের জন্য অবিস্মরণীয় একটি বছর। বেশির ভাগ সিংহরাশির জাতক/জাতিকাদের জীবনে এসেছিল ব্যাপক পরিবর্তন। ২০১৪ সালও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ব্যক্তিগত এবং সামাজিক অর্জন বৃদ্ধি পাবে। পরিশ্রম বেড়ে যাবে সেই সাথে বাড়বে উপার্জনও। সকল পেশাজীবীর পেশাগত জীবনে আসবে সাফল্য।

কন্যা Virgo
২৪ আগস্ট -২৩ সেপ্টেম্বর
ভর#২>
অতিরিক্ত আবেগী হিসেবে কন্যারাশির জাতক/জাতিকারা অল্পতেই মনে আঘাত পান। নিন্দা বা কটু কথায় সহজেই বিচলিত হয়ে পড়েন কন্যা। তবে এই স্পর্শকাতরতার কারণে কাজে সাফল্যও অর্জন করেন কন্যারাশির জাতক/জাতিকারা। ২০১৩ তে অনেক চড়াই-উতরাই পার করতে হলেও ২০১৪ এনে দেবে চমত্‍কার একটি সময়। ২০১৩ তে কন্যার ভাগে পড়েছিল মন্দের পরিমাণ বেশি, কিন্তু এ বছরজুড়ে বেশির ভাগ সময়েই কন্যা থাকবেন সাফল্যের চূড়ান্তে। পরিশ্রমের পরিমাণ যাবে বেড়ে, তাই পরিশ্রম অনুযায়ী পাশাপাশি বিশ্রামও নিন যথেষ্ট পরিমাণে। এ বছর আপনার অর্জনের পরিমাণ থাকবে বেশি।

তুলা Libra
২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর
ভর#২>
সাহসী ও অনুভবি তুলার জন্য ২০১৩ ছিল একটি বিশেষ বছর। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে এ বছরে। ২০১৩ ছিল তুলার জন্য পরিবর্তনের বছর। ২০১৪ তেও তুলার জন্য রয়েছে নতুন চ্যালেঞ্জ। সাহসী তুলা এই চ্যালেঞ্জে সহজেই উতরে যাবেন। আর্থিক ও জাগতিক দিক দিয়ে এ বছরটা তুলার জন্য খুবই শুভ। অর্জনের খাতাটারও অনেক পৃষ্ঠা এ বছরে ভরে যাবে। তাই তুলারাশির জাতক/জাতিকারা, বুক ভরে শ্বাস নিন এবং এগিয়ে চলুন নতুন বছরে।
ওকে

বৃশ্চিক Scorpio
২৪ অক্টোবর - ২২ নভেম্বর
ভর#৭>
বৃশ্চিক কর্মঠ, পরিশ্রমী, একগুঁয়ে ও স্থিরবুদ্ধির অধিকারী হিসেবে পরিচিত। ২০১৩ গিয়েছে বৃশ্চিকের মিশ্রভাবে। ২০১৪ বৃশ্চিকের জন্য নিয়ে আসবে শুভবার্তা। বৃশ্চিকরাশির জাতক/জাতিকারা এ বছর কর্মে থাকবেন ব্যস্ত। ফলে সময় কাটবে সুন্দর। আর্থিক অবস্থাও থাকবে চমত্‍কার। কর্মজীবনে ও সামাজিক জীবনে সফলতার পথ হবে সুগম। ২০১৪ সাল রয়েছে সংখ্যা ৭-এর ঘরে। আবার বৃশ্চিকের ভরসংখ্যাও ৭। বছর ও ভরের এ মিল অত্যন্ত শুভ। তাই বৃশ্চিক দুশ্চিন্তা ও দোটানা মন থেকে সরিয়ে উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ুন নতুন বছরে।

ধনু Sagittarius
২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর
ভর#৯>
ধনুর রয়েছে চিন্তার গভীরতা। সাবধানী হিসেবেও ধনুর সুনাম রয়েছে। ধনুর ভরসংখ্যা ৯। এদিকে ২০১৪ রয়েছে ৭-এর ঘরে। এখন, ৯+৭=১৬। আবার, ১+৬=৭। এই ৭ একটি প্রভাবশালী সংখ্যা তা আগেই বলা হয়েছে। ৭ এর প্রভাবেই কাটবে ধনুর পুরোটা বছর। ধনু এ বছর থাকবেন মানসিকভাবে ক্রিয়াশীল। সৃজনশীল কাজে আসবে সফলতা। সব কাজে আসবে পূর্ণতা। এ বছর কোনো বাধাই ধনুকে আটকাতে পারবে না। সক্ষম হবেন সব কাজে সফল হতে। সব মিলিয়ে ধনুরাশির জাতক/জাতিকার কাটবে চমত্‍কার একটি বছর।

মকর Capricorn
২২ ডিসেম্বর - ২০ জানুয়ারী
ভর#৩>
রাশিগতভাবে মকর সাহসী ও পরিশ্রমী। মকররাশির জাতক/জাতিকা মাত্রই কঠোর সংগ্রামে অভ্যস্ত। ২০১৩ সাল মকরের জন্য তেমন কোনো শুভ ফলাফল আনতে পারেনি। তবে ২০১৪ সাল মকরের জন্য সার্বিকভাবে শুভ। প্রচুর সাফল্য রয়েছে এ বছরে। আর্থিক সমস্যাও কেটে যেতে শুরু করবে বছরের প্রথমেই। এ বছর মকরকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কারণ এর সাথে জড়িয়ে থাকবে আপনার পুরো জীবনের শুভাশুভ। এ বছর বাধা কিছু আসবে, তবে সেগুলো পার হতে পারবেন খুব সহজেই।

কুম্ভ Aquarius
২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
ভর#৯>
নিজের সাথে কথপোকথন কুম্ভর জন্য খুবই জরুরি। নিজের আত্মবিশ্লেষণ করুন ও নিজের দোষ-গুণ নিয়ে ভাবুন। কুম্ভর জন্য ২০১৪ একটি সফল বছর। আর্থিক সচ্ছলতা আসবে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি করুন। আপনার আপন মানুষদের খোঁজখবর করুন এবং তাদের খেয়াল রাখুন। প্রত্যুত্তর অবশ্যই পাবেন। প্রিয় কুম্ভ, বছরের শুরুটা একই সাথে ভালো এবং মন্দ হবে। তবে ধীরে ধীরে ভালোর পরিমাণ বৃদ্ধি পাবে। তাই, 'মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে'!

মীন Pisces
১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
ভর#৩>
বন্ধুবত্‍সল ও উদার হিসেবে মীন বিশেষ সুপরিচিত। মীন একটি মহত্‍ রাশি। অনেক মহান ব্যক্তি এ রাশিতে জন্মগ্রহণ করেছেন। মীন সাহসী, উদ্যমী ও পরিশ্রমী। ২০১৩ সালে যে দুর্ভোগ শুরু হয়েছে, তা ২০১৪ তে অনেকটা হ্রাস পাবে। ভেঙে পড়বেন না, সামনে সুদিন আসছে। মীনরাশির জাতক/জাতিকারা যোদ্ধা প্রকৃতির হয়ে থাকেন। তাই সহসাই লড়াইয়ের ময়দান ছেড়ে দেয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। ধৈর্য ধরুন এবং সামনে এগিয়ে চলুন। নতুন বছরে দেখিয়ে দিন আপনার সাহস এবং দিয়ে দিন আপনার শত্রুদের মুখে ছাই!

No comments:

Post a Comment

My Blog MAP