Important Posts

Ads Tips (Blog/Website) Ajker Barta (খবর) Anti-Virus(এন্টিভাইরাস) AutoTunes Page (Facebook) Bangla Abriti (আবৃত্তি) Bangla Kabita (কবিতা) Bangla Story (গল্প) Bengali News (বাংলা সংবাদ) Computer (Bangla) Computer Tips (কম্পিউটার টিপস) Computer Tips & Tricks Computer Tips & Tricks (Oriya) Dharma & Dev-Devi (ধর্ম ও দেব-দেবী) Edius Video Mixing & Song Project Education Electronics (ইলেকট্রনিক্স) Examination & Result (পরীক্ষা ও ফলাফল) Facebook Tips (ফেসবুক টিপস) Food Tips & Cook Tips General Knowledge (জেনে রাখা ভালো) Geography (ভূগোল) Google Adsense Google Adsense (গুগুল এডসেন্স) Google Adsense Tips Hasta Shilpa (হাতের কাজ) Health Health (স্বাস্থ্য) Health Tips (স্বাস্থ্য বিষয়ক টিপস) Internet Tips (Oriya) Internet Tips (ইন্টারনেট টিপস) Job & Earning Tips Mobile Tips (মোবাইল টিপস) Mobile Tips & Tricks My Google (আমার গুগুল) Online Earning (অনলাইন রোজগার) Printer Tips (প্রিন্টার টিপস) Science & Technology (সায়েন্স এণ্ড টেকনোলজি) Smaraniya Ghatana (স্মরণীয় ঘটনা) Swanirbhar Rojgar (স্বনির্ভর রোজগার টিপস) Website Tips (ওয়েবসাইট টিপস)

Can You Have More Sales, Too?
Helping over 120,000+ businesses like yours raise profits and build customer relationships using AWeber's opt-in email marketing software for over 10 years.
Take a Free Test Drive today!
জ্যোতিষালয় **************************************** Email- computer.kedar@gmail.com Contact - 08972702700 **************************************** আপনার সন্তানের বা আপনার জন্মসময় অনুযায়ী ভাগ্য বিদ্যাস্থান কর্মজীবন মাতৃপিতৃসুখ বিবাহজীবন পত্নীসুখ সন্তানসুখ ধনসম্পত্তি বাড়ীঘর বন্ধুস্থান কিরকম হবে, গ্রহদশার সম্পূর্ন নির্দিষ্ট সময়ের ভালোমন্দ সঠিক ফলাফল জ্যোতিষবিদ্যা মতে, বাংলা হিন্দী ও ইংরাজী ভাষায় লিপিবদ্ধ শুদ্ধ জন্মপত্রিকা তৈরী এবং যুবক যুবতীর শুভ বিবাহের মিলন কুন্ডুলী জানার ঊদ্যেশে যোগাযোগ করুন অর্ডার করিতে পারেন। ধন্যবাদ

Tuesday, 21 January 2014

শিক্ষার শেষে স্বনির্ভরতার পথে

শিক্ষার শেষে স্বনির্ভরতার পথে

ডিগ্রি শেষ করে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা অল্প কিছু ছাত্র-ছাত্রীই ভাবতে পারেন৷ বিশ্ববিদ্যালয়গুলি এতে উৎসাহ দিচ্ছে৷ শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের গোড়াপত্তনে পাশে এসে দাঁড়াচ্ছে৷ স্বনির্ভর হওয়ার পথ প্রশস্ত করছে৷

শোয়েব বার্ক মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরিও পেয়েছিলেন অস্ট্রেলিয়ায়৷ কাজটি তাঁর ভালোও লেগেছিল৷ কিন্তু তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে, সেখানে অবসর নেওয়ার বয়স পর্যন্ত থাকবেন না৷ ৩৩ বছর বয়সি এই অস্ট্রেলিয়ান জানান, ‘‘আমি বুঝতে পেরেছিলাম, পেশাগত ক্ষেত্রে বেশি অগ্রসর হতে পারবো না সেখানে৷ আমার ভেতরে সবসময় স্বনির্ভর হওয়ার একটা তাড়না ছিল৷''

জার্মান শিল্প ও বাণিজ্য সংস্থা ডিআইএইচকে-র মিশায়েল লিকে

নিজের পায়ে দাঁড়াবার আকাঙ্খা

সৌভাগ্যবশত তাঁর চাচাতো ভাই কাশিফ রাসুলেরও নিজের পায়ে দাঁড়াবার একটা আকাঙ্খা ছিল৷ তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়া থেকে বার্লিনে চলে যান গণিতে ডক্টরেট করার জন্য৷ বসবাস করতে থাকেন সেখানে৷ স্বনির্ভর হওয়ার জন্য তো ভালো একটা জায়গা বার্লিন৷ মনে করেন জিও-ইঞ্জিনিয়ার বার্ক৷ সাথে সাথে মনস্থির করে ফেলেন৷ চলে আসেন তাঁর চাচাতো ভাইয়ের কাছে৷

জার্মান শিল্প ও বাণিজ্য সংস্থা ডিআইএইচকে-র মিশায়েল লিকে এই প্রসঙ্গে বলেন, এই দু'জনের মতো ব্যবসায়ী উদ্দীপনা খুব কম শিক্ষার্থীরই রয়েছে৷ ‘‘মাত্র ৭ শতাংশ ছাত্র-ছাত্রী পড়াশোনা সমাপ্তি করে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন৷ আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের স্থান প্রায় শেষ দিকে৷''

ইংরেজিভাষী দেশগুলিতে ছাত্র-ছাত্রীরা এদিক দিয়ে এগিয়ে আছেন৷ তবে জার্মানিতেও ছাত্ররা নড়েচড়ে বসছেন এখন৷ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলির উদ্যোগও প্রশংসনীয়৷ বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির সহায়তা ছাড়া রাসুল ও বার্ক-এর পক্ষে তাঁদের ব্যবসায় প্রতিষ্ঠানকে দাঁড় করানো কষ্টকর হতো৷ ‘‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের প্রতিষ্ঠানের অর্থায়ন ও ধরন-ধারণ সম্পর্কে পরামর্শ দিয়েছেন৷ একটি দপ্তর ঠিক করে দিয়েছেন৷ এবং পরিচিত করাতে সাহায্য করেছেন'', বলেন রাসুল৷

‘স্পেশাল ডিবি'-র গোড়াপত্তন
এইভাবে তাঁদের প্রতিষ্ঠান ‘স্পেশাল ডিবি'-র গোড়াপত্তন হয়৷ এটি একটি জিও-ডেটাবেস প্রতিষ্ঠান চালায়৷ হুইল চেয়ার চালকদের জন্য রুটের পরিকল্পনাকারী, প্রাকৃতিক দুর্যোগের আক্রান্ত স্থানে কর্মরত সাহায্য প্রতিষ্ঠানগুলির জন্য মানচিত্র তৈরি ও তথ্যাবলী সংগ্রহ ও সরবরাহ করার কাজ করে থাকে প্রতিষ্ঠানটি৷

    Students in Leipzig Photo: Waltraud Grubitzsch/dpa
    জার্মানিতে শিক্ষার্থীরা যেভাবে বসবাস করেন
    অনিশ্চয়তা

    নতুন সেমিস্টার শুরু হয়েছে, কিন্তু হোস্টেলগুলোতে জায়গা নেই৷ এখন শিক্ষার্থীরা কি করবে? মাথা গোঁজার একটা ঠাঁই তো চাই! একটা ব্যবস্থা তো করতেই হবে! মিউনিখ এবং ফ্রাংকফুর্ট সবচেয়ে ব্যয়বহুল শহর৷ বাভারিয়া রাজ্য একটি ঘর ভাড়া গড়ে ৪৯৩ ইউরো আর ফ্রাংকফুর্টে ৪২১ ইউরো৷

বার্লিনের ফ্রি ইউনিভার্সিটিতে বিশেষ করে গণিত ও কম্পিউটার বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরাই স্বনির্ভর হওয়ার ব্যাপারে উৎসাহী৷ এর সঙ্গে অবশ্য আর্থিক দিকটি জড়িত৷ অনলাইনে কাজকারবার সারতে পারেন বলে তাঁদের খরচ পড়ে কম৷ অন্যদিকে রসায়ন বা এই ধরনের বিভাগের জন্য গবেষণাগার বা অন্যান্য সামগ্রীর প্রয়োজন হয়৷ যা ব্যয়সাপেক্ষ৷

সারা জার্মানিতেই লক্ষ্য করা গেছে যে, নিজস্ব প্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা অনেক বেশি৷ কেননা সুযোগ ও ঝুঁকির নেওয়ার ব্যাপারে মেয়েদের আগ্রহ কম বলে মনে করেন বিশেষজ্ঞরা৷

রয়েছে সনাতন শিল্প প্রতিষ্ঠান

জার্মান শিল্প ও বাণিজ্য সংস্থা ডিআইএইচকে-র মিশাইল লিকে জানান, ‘‘আমাদের সৌভাগ্য যে, জার্মানিতে অনেক শিল্প কারখানা আছে, যেসব আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিষ্ঠিত৷ তবে এগুলি সনাতন প্রতিষ্ঠান৷ আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে বিজ্ঞানের জগৎ থেকে নতুন নতুন প্রেরণা উদ্দীপনা আমাদের প্রয়োজন ৷''

এ জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে ‘ওয়ার্কশপ'-এর আয়োজন করা হচ্ছে৷ যাতে ছাত্ররা তাঁদের প্রতিষ্ঠান গঠনের ব্যাপারে ধ্যান-ধারণা পরীক্ষা করে দেখতে পারেন৷ এই সব সুযোগ সুবিধার ফলে যে, নিজস্ব প্রতিষ্ঠান স্থাপনের একটা ধুম পড়ে যাবে, সেকথা মনে করে না ডিআইএইচকে৷ তবে সচেতন করে তুলতে পারবে সংশ্লিষ্টদের৷

No comments:

Post a Comment

My Blog MAP