ফেসবুকে যোগ হচ্ছে ফোন কল সুবিধা
ফেসবুকে যোগ হচ্ছে ভয়েস চ্যাটিং। ফেসবুক বন্ধুরা এবার একে অপরকে ফোন করার সুবিধা পাবেন এবং তা ইন্টারনেট ফোনের মাধ্যমেই। তবে এই সুবিধা একেবারে সবার কাছে পৌঁছাচ্ছে না এখনই। মার্কিন প্রতিষ্ঠান ভিভক্স টি-মোবাইলের সহায়তায় নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে দেবে এই সুবিধা দেওয়া হচ্ছে আপাতত। ভিভক্স এর এই সুবিধা পেতে প্রয়োজন হবে একটি ববসলিড নামক অ্যাপ্লিকেশন। ফেসবুক ব্যবহারকারীরা এই এ্যাপ্লিকেশনে নিজের বন্ধুদের যোগ করে নিতে পারবেন। এরপর এটি ব্যবহার করে যেকোন ফেসবুক বন্ধুকেই ফোন করা যাবে। শুধু তাই নয়, ববসলিড এর কল গ্রহণ করতে গ্রহণকারীর কম্পিউটারেও এই অ্যাপ্লিকেশন থাকা বাধ্যতামূলক নয়। শুধু ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটারে মাইক্রোফানও স্পিকার থাকলেই ববসলিড এর কল গ্রহণ সম্ভব। শুরুতে শুধু ভয়েস চ্যাটের ব্যবস্থা থাকলেও, ভবিষ্যতে ববসলেড-এ ভিডিও চ্যাটিং সুবিধাও অন্তর্ভূক্ত করা হবে। তাছাড়া ফেসবুক বন্ধু ছাড়াও অন্যান্য মুঠোফোন এবং টেলিফোন নাম্বারেও কল করা যাবে ববসলিড ব্যবহার করে। তবে নির্মাতারা বলেছেন, এই সেবা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বাড়তি একটি সুবিধা যোগ করবে মাত্র। প্রচলিত মুঠোফোন বা ল্যান্ডলাইন এর বিকল্প হিসেবে এটিকে ব্যবহার তেমন একটা সম্ভব হবে না। উল্লেখ্য, বর্তমানে বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি। এই বিশাল ব্যবহারকারীকে নিত্যনতুন নানা সেবা দিতে সচেষ্ট বিভিন্ন সংস্থা।

No comments:
Post a Comment