এশিয়ায় দুটি ডেটা সেন্টার খুলেছে গুগল
রোবট থিমে তাইওয়ানে গুগলের ডেটা সেন্টারবিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল এশিয়ায় প্রথমবারের মতো দুটি ডেটা সেন্টার খুলেছে। তাইওয়ান ও সিঙ্গাপুরে এই ডেটা সেন্টার খোলা হয়েছে। গুগল বলেছে, এশিয়ার বিপুলসংখ্যক মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত এবং দিন দিন এই সংখ্যা বাড়ছে। তাদের কাছে গুগলের সেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যার এই মহাদেশটিতে এই দুটি ডেটা সেন্টার খোলা হয়েছে।
নতুন দুটি ডেটা সেন্টারের ভাইস প্রেসিডেন্ট জোয়ে কাভা বলেন, এশিয়ায় ইন্টারনেট ব্যবহারের হার যেভাবে বাড়ছে, তা সত্যিই বিস্ময়কর। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ার ছয় কোটিরও বেশি মানুষ নতুন করে কম্পিউটার বা মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হয়েছে। তিনি বলেন, ‘ইন্টারনেটে যুক্ত হওয়ার গতি ধীর হয়ে যাবে, এমনটা আমরা মনে করছি না। ইন্টারনেটে যুক্ত হওয়ার এই গতি অব্যাহত থাকলে একসময় এশিয়া ইন্টারনেট ফার্মগুলোর প্রধান বাজারে পরিণত হবে।’
কাভা আরও বলেন, এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিরও বেশি। ইন্টারনেট ব্যবহারকারীর এই সংখ্যা দেশটিকে এখন বৃহত্তম ইন্টারনেট বাজারে পরিণত করেছে। চীনের পরই ভারতের অবস্থান। গত দুই বছরে দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়ে ২০ কোটিতে দাঁড়িয়েছে। গুগলের মতে, আগামী ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রেও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এই হারে বাড়বে। প্রতিষ্ঠানটি তাইওয়ানের ডেটা সেন্টারে ৬০ কোটি ডলার বিনিয়োগ করবে।

No comments:
Post a Comment