Important Posts

Ads Tips (Blog/Website) Ajker Barta (খবর) Anti-Virus(এন্টিভাইরাস) AutoTunes Page (Facebook) Bangla Abriti (আবৃত্তি) Bangla Kabita (কবিতা) Bangla Story (গল্প) Bengali News (বাংলা সংবাদ) Computer (Bangla) Computer Tips (কম্পিউটার টিপস) Computer Tips & Tricks Computer Tips & Tricks (Oriya) Dharma & Dev-Devi (ধর্ম ও দেব-দেবী) Edius Video Mixing & Song Project Education Electronics (ইলেকট্রনিক্স) Examination & Result (পরীক্ষা ও ফলাফল) Facebook Tips (ফেসবুক টিপস) Food Tips & Cook Tips General Knowledge (জেনে রাখা ভালো) Geography (ভূগোল) Google Adsense Google Adsense (গুগুল এডসেন্স) Google Adsense Tips Hasta Shilpa (হাতের কাজ) Health Health (স্বাস্থ্য) Health Tips (স্বাস্থ্য বিষয়ক টিপস) Internet Tips (Oriya) Internet Tips (ইন্টারনেট টিপস) Job & Earning Tips Mobile Tips (মোবাইল টিপস) Mobile Tips & Tricks My Google (আমার গুগুল) Online Earning (অনলাইন রোজগার) Printer Tips (প্রিন্টার টিপস) Science & Technology (সায়েন্স এণ্ড টেকনোলজি) Smaraniya Ghatana (স্মরণীয় ঘটনা) Swanirbhar Rojgar (স্বনির্ভর রোজগার টিপস) Website Tips (ওয়েবসাইট টিপস)

Can You Have More Sales, Too?
Helping over 120,000+ businesses like yours raise profits and build customer relationships using AWeber's opt-in email marketing software for over 10 years.
Take a Free Test Drive today!
জ্যোতিষালয় **************************************** Email- computer.kedar@gmail.com Contact - 08972702700 **************************************** আপনার সন্তানের বা আপনার জন্মসময় অনুযায়ী ভাগ্য বিদ্যাস্থান কর্মজীবন মাতৃপিতৃসুখ বিবাহজীবন পত্নীসুখ সন্তানসুখ ধনসম্পত্তি বাড়ীঘর বন্ধুস্থান কিরকম হবে, গ্রহদশার সম্পূর্ন নির্দিষ্ট সময়ের ভালোমন্দ সঠিক ফলাফল জ্যোতিষবিদ্যা মতে, বাংলা হিন্দী ও ইংরাজী ভাষায় লিপিবদ্ধ শুদ্ধ জন্মপত্রিকা তৈরী এবং যুবক যুবতীর শুভ বিবাহের মিলন কুন্ডুলী জানার ঊদ্যেশে যোগাযোগ করুন অর্ডার করিতে পারেন। ধন্যবাদ

Sunday, 5 January 2014

122) ব্লগিং-এ হাতেখড়ি

ব্লগিং-এ হাতেখড়ি
ThinkingAboutBlog-300x300নিজের লেখা ছাপার হরফে দেখার লোভ সকলেরই থাকে। একটি সময়ে এ সাধ পূরণে সংবাদপত্রই ছিল ভরসা। তবে দিন পাল্টেছে। এখন যে কেউ চাইলে বিনামূল্যে একটি ব্লগ একাউন্ট খুলে তার লেখা সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারেন। ব্লগারের যেকোন লেখা পোস্ট করার সাথে সাথেই পৌঁছে যাচ্ছে সারা বিশ্বের মানুষের কাছে। গুরুতর কিছু না লিখলে কেউ (মডারেটর) সে লেখায় হাত চালাচ্ছে না। সম্পূর্ণ স্বাধীনভাবে মতপ্রকাশের নতুন একটি মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে ব্লগ। অবশ্য আরেকটি কথা বলা যায় অনেকের ব্লগই আছে যাদের ব্লগ সচরাচর তিনি ছাড়া আর কেউ পড়ে না। কিন্তু একটি ব্লগ সাইট আছে এ তৃপ্তির জন্যই লিখে যান অনেকে।

ব্লগ কি?
ইংরেজী weblog শব্দটি এখন সংক্ষেপে Blog নামেই বেশি উচ্চারিত হচ্ছে। ইন্টারনেটে কোন ওয়েবসাইটে যেকোন বিষয়ে নিজের মতামত দেয়া বা দিনলিপি লেখার মাধ্যমে ব্লগিং শুরু হয়েছিল। এখন অবশ্য বিভিন্ন বিস্তৃত বিষয়ে ব্লগ লেখা হচ্ছে। ব্লগের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে লেখকের পোস্টগুলো কালানুক্রমে সাজানো থাকে এবং সর্বশেষ পোস্টটি সবার ওপরে থাকে।

ব্লগিংয়ের শুরু
কেউ ব্লগ লিখতে চাইলে আগে তাকে স্থির করতে হবে তিনি কি ধরনের ব্লগ ঠিকানা চান। আলাদা ডোমেন নিয়ে বা রেজিস্ট্রেশন করে ব্লগ লিখতে চাইলে বছরে ১০ থেকে ১২ ডলার খরচ করতে হবে। তবে ডোমেন নেয়াটা জরুরি নয়। জনপ্রিয় যেকোন ব্লগ সাইট থেকে ফ্রি রেজিস্ট্রেশন করে ব্লগিং শুরু করা যেতে পারে।এক্ষেত্রে পূর্ণ ডোমেন পাওয়া যাবে না, সাবডোমেন পাওয়া যাবে। ডোমেন ঠিকানা হবে এরকম: www.username.blogsite.com। সবচয়ে বড় কথা হচ্ছে ব্লগিং শিখে ব্লগিং শুরু করা নয়, বরং ব্লগ লিখতে লিখতে শিখতে হবে।


রেজিস্ট্রেশন
যেকোন ব্লগ সাইটে একাউন্ট খুলতে হলে একটি ই-মেইল ঠিকানা প্রয়োজন হবে। তবে ব্লগস্পটে ব্লগ লিখতে চাইলে জিমেইল একাউন্ট থাকলেই চলবে।


ব্লগ সাইট:
ব্যক্তিগতভাবে ব্লগ লেখার ক্ষেত্রে ব্লগ সাইটগুলোকে মোটাদাগে দু’ভাগে ভাগ করা যেতে পারে। একটি ব্যক্তিগত ব্লগ সাইট, অন্যটি কমিউনিটি ব্লগ সাইট। ব্যক্তিগত ব্লগ সাইটে লিখলে ব্লগের ঠিকানা বা URL জানিয়ে দিতে হবে পরিচিতজনদের। কাজটি ব্যক্তিগতভাবে করা যেতে পারে আবার ফেসবুকের মত সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমেও করা যেতে পারে।


আর কমিউনিটি ব্লগের বিষয়টি অন্যরকম। ব্লগ সাইটের হোম পেজে ধারাবাহিকভাবে লেখাগুলো প্রদর্শিত হতে থাকে। ফলে একটি ব্লগ লেখার সাথে সাথেই তা অনেকের নজরে আসে, তাদের কেউ কেউ পড়ে মন্তব্য করে। মন্তব্যের পাল্টা মন্তব্য হয়; এভাবে ব্লগে আলোচনা জমে ওঠে। আধুনিককালে এই কমিউনিটি ব্লগ সাইটগুলোই বেশি জনপ্রিয়।


সাইট নির্বাচন
সাইট নির্বাচনের কাজটা ব্লগারকেই করতে হবে। অনেকে একাধিক ব্লগ সাইটে একাউন্ট খোলেন এবং একটি ব্লগ লিখে একসাথে কয়েকটি সাইটে পোস্ট করেন বেশি মাত্রায় মানুষের প্রতিক্রিয়া পাওয়ার আশায়।

No comments:

Post a Comment

My Blog MAP