Important Posts

Ads Tips (Blog/Website) Ajker Barta (খবর) Anti-Virus(এন্টিভাইরাস) AutoTunes Page (Facebook) Bangla Abriti (আবৃত্তি) Bangla Kabita (কবিতা) Bangla Story (গল্প) Bengali News (বাংলা সংবাদ) Computer (Bangla) Computer Tips (কম্পিউটার টিপস) Computer Tips & Tricks Computer Tips & Tricks (Oriya) Dharma & Dev-Devi (ধর্ম ও দেব-দেবী) Edius Video Mixing & Song Project Education Electronics (ইলেকট্রনিক্স) Examination & Result (পরীক্ষা ও ফলাফল) Facebook Tips (ফেসবুক টিপস) Food Tips & Cook Tips General Knowledge (জেনে রাখা ভালো) Geography (ভূগোল) Google Adsense Google Adsense (গুগুল এডসেন্স) Google Adsense Tips Hasta Shilpa (হাতের কাজ) Health Health (স্বাস্থ্য) Health Tips (স্বাস্থ্য বিষয়ক টিপস) Internet Tips (Oriya) Internet Tips (ইন্টারনেট টিপস) Job & Earning Tips Mobile Tips (মোবাইল টিপস) Mobile Tips & Tricks My Google (আমার গুগুল) Online Earning (অনলাইন রোজগার) Printer Tips (প্রিন্টার টিপস) Science & Technology (সায়েন্স এণ্ড টেকনোলজি) Smaraniya Ghatana (স্মরণীয় ঘটনা) Swanirbhar Rojgar (স্বনির্ভর রোজগার টিপস) Website Tips (ওয়েবসাইট টিপস)

Can You Have More Sales, Too?
Helping over 120,000+ businesses like yours raise profits and build customer relationships using AWeber's opt-in email marketing software for over 10 years.
Take a Free Test Drive today!
জ্যোতিষালয় **************************************** Email- computer.kedar@gmail.com Contact - 08972702700 **************************************** আপনার সন্তানের বা আপনার জন্মসময় অনুযায়ী ভাগ্য বিদ্যাস্থান কর্মজীবন মাতৃপিতৃসুখ বিবাহজীবন পত্নীসুখ সন্তানসুখ ধনসম্পত্তি বাড়ীঘর বন্ধুস্থান কিরকম হবে, গ্রহদশার সম্পূর্ন নির্দিষ্ট সময়ের ভালোমন্দ সঠিক ফলাফল জ্যোতিষবিদ্যা মতে, বাংলা হিন্দী ও ইংরাজী ভাষায় লিপিবদ্ধ শুদ্ধ জন্মপত্রিকা তৈরী এবং যুবক যুবতীর শুভ বিবাহের মিলন কুন্ডুলী জানার ঊদ্যেশে যোগাযোগ করুন অর্ডার করিতে পারেন। ধন্যবাদ

Sunday, 5 January 2014

118) আসল ১০০০ টাকা নোট কিভাবে চিনবেন?

আসল ১০০০ টাকা নোট কিভাবে চিনবেন?
==========================
বাংলাদেশ ব্যাংক হতে পাওয়া তথ্যমতে আসল ১০০০ টাকা নোটে নিম্নের বৈশিষ্টগুলি থাকবেঃ

১) কাগজঃ নোটে বিশেষ প্রলেপযুক্ত উন্নতমানের দীর্ঘস্থায়ী কাগজ ব্যবহার করা হয়েছে। কাগজের সম্মুখ ও পশ্চাৎ উভয় পীঠে বিক্ষপ্তভাবে রঙ্গিন ফ্লোরসেন্ট ফাইবার রয়েছে যা খালি চোখে দেখা যায়না কিন্তু অতি বেগুনি আলোয় দেখলে ক্ষুদ্র ক্ষুদ্র লাল, নীল ও হলুদ রঙে দৃশ্যমান হবে।

এক নজরে আসল ১০০০ টাকা নোটের নিরাপত্তা বৈশিষ্ট

২) ইরিডিসেন্ট স্ট্রাইপঃ নোটের পিছনের দিকে বামপাশে খাড়াভাবে BANGLADESH BANK লেখা ৮ মিলিমিটার চওড়া একটি হালকা ইরিডিসেন্ট স্ট্রাইপ আছে যা তির্যকভাবে নড়াচড়া করলে হালকা হলুদ থেকে হালকা নীল রং ধারন করবে।

৩) রং পরিবর্তনশীল কালিঃ
রং পরিবর্তনশীল কালি
নোটের সম্মুখভাগে ডানদিকে উপরের অংশে অঙ্কে লেখা "১০০০" রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত যা সরাসরি তাকালে সোনালী এবং তির্যকভাবে তাকালে সবুজ দেখা যাবে।

৪) রং পরিবর্তনশীল নিরাপত্তা সুতাঃ ৪ মিলিমিটার নিরাপত্তা সুতাটি নোটের সামনের দিকে ফোঁড় কেটে সেলাই করার মত রয়েছে। পিছনের দিকে সুতাটি কাগজের ভিতরের দিকে ঢুকানো। নোটটি নড়াচড়া করলে সুতার রং পরিবর্তন হবে। আলোর বিপরীতে উভয় পীঠ হতে সুতাটিতে "১০০০ টাকা" লেখা সংখ্যাটি পড়া যাবে।

জলছাপ
৫) জলছাপঃ নোটে প্রচলিত বাঘের মাথার জলছাপের পরিবর্তে শাপলা ফুলের প্রতিকৃতি জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের "মনোগ্রাম" ও অংকে "1000" লেখা জলছাপ রয়েছে। মনোগ্রাম ও 1000 লেখা শাপলার চেয়ে বেশি উজ্জ্বল। সকল জলছাপ আলোর বিপরীতে দৃশ্যমান হবে।

৬) অসমতল ছাপাঃ
অসমতল ছাপা
১০০০ টাকা নোট বিশেষ নিরাপত্তামুলক কালিতে ছাপা হয়েছে যা হাত দিয়ে স্পর্শ করলে উঁচুনিচু বা খসখসে অনুভূত হবে। নোটের সম্মুখ ও পশ্চাৎ উভয় পীঠে এরুপ ছাপা রয়েছে।

৭) অন্ধদের জন্য বিন্দুঃ অন্ধরা যাতে বুঝতে পারে সেজন্য বিশেষ নিরাপত্তামুলক কালিতে ছাপা ৫ টি ছোট বৃত্ত রয়েছে যা হাতের স্পর্শে সহজে উচু-নিচু বা খসখসে অনুভুত হবে।

৮) উভয় পীঠ হতে দেখা যায় এমন ফুলের প্রতিকৃতিঃ নোটের সম্মুখ ও পশ্চাৎ উভয় পীঠে একই স্থানে ফুলের আকৃতি মুদ্রিত আছে যা উভয় পীঠ হতে একই স্থানে দেখা যাবে।

৯) অতি ছোট আকারের লেখাঃ নোটের সম্মুখ ও পশ্চাৎ উভয় পীঠে দৃশ্যমান সরু রেখাটিতে BANGLADESH BANK 1000 TAKA অতি সূক্ষ্ম আকারে বারবার লেখা আছে যা শুধুমাত্র আতশি কাঁচ দ্বারা দেখা যাবে।

১০) বিশেষভাবে ১০০০ কথাটির মুদ্রণঃ ছোট আকারের BANGLADESH BANK লেখা দিয়ে নোটের পশ্চাতভাগের বামদিকে নিচে ও ডানদিকে উপরে "1000" মুদ্রিত আছে।

১১) লুকানো ছাপাঃ
লুকানো ছাপা
এখানে সুপ্ত বা লুকানভাবে "১০০০" মুদ্রিত আছে যা স্বাভাবিক আলোয় তির্যকভাবে তাকালে দেখা যাবে।

১২) নম্বরঃ সিরিজ অপরিবর্তিত রেখে নোটের সম্মুখভাগে বামপাশে নিচে ইংরেজি ও ডানপাশে উপরে বাংলা নম্বর ব্যবহার করা হয়েছে যাতে কোন একটি নম্বর কেউ উদ্দেশ্যমূলকভাবে কোন পরিবর্তন করলে সহজেই ধরা পড়বে।

বিশেষভাবে কৃতজ্ঞঃ
বাংলাদেশ ব্যাংক

No comments:

Post a Comment

My Blog MAP