Important Posts

Ads Tips (Blog/Website) Ajker Barta (খবর) Anti-Virus(এন্টিভাইরাস) AutoTunes Page (Facebook) Bangla Abriti (আবৃত্তি) Bangla Kabita (কবিতা) Bangla Story (গল্প) Bengali News (বাংলা সংবাদ) Computer (Bangla) Computer Tips (কম্পিউটার টিপস) Computer Tips & Tricks Computer Tips & Tricks (Oriya) Dharma & Dev-Devi (ধর্ম ও দেব-দেবী) Edius Video Mixing & Song Project Education Electronics (ইলেকট্রনিক্স) Examination & Result (পরীক্ষা ও ফলাফল) Facebook Tips (ফেসবুক টিপস) Food Tips & Cook Tips General Knowledge (জেনে রাখা ভালো) Geography (ভূগোল) Google Adsense Google Adsense (গুগুল এডসেন্স) Google Adsense Tips Hasta Shilpa (হাতের কাজ) Health Health (স্বাস্থ্য) Health Tips (স্বাস্থ্য বিষয়ক টিপস) Internet Tips (Oriya) Internet Tips (ইন্টারনেট টিপস) Job & Earning Tips Mobile Tips (মোবাইল টিপস) Mobile Tips & Tricks My Google (আমার গুগুল) Online Earning (অনলাইন রোজগার) Printer Tips (প্রিন্টার টিপস) Science & Technology (সায়েন্স এণ্ড টেকনোলজি) Smaraniya Ghatana (স্মরণীয় ঘটনা) Swanirbhar Rojgar (স্বনির্ভর রোজগার টিপস) Website Tips (ওয়েবসাইট টিপস)

Can You Have More Sales, Too?
Helping over 120,000+ businesses like yours raise profits and build customer relationships using AWeber's opt-in email marketing software for over 10 years.
Take a Free Test Drive today!
জ্যোতিষালয় **************************************** Email- computer.kedar@gmail.com Contact - 08972702700 **************************************** আপনার সন্তানের বা আপনার জন্মসময় অনুযায়ী ভাগ্য বিদ্যাস্থান কর্মজীবন মাতৃপিতৃসুখ বিবাহজীবন পত্নীসুখ সন্তানসুখ ধনসম্পত্তি বাড়ীঘর বন্ধুস্থান কিরকম হবে, গ্রহদশার সম্পূর্ন নির্দিষ্ট সময়ের ভালোমন্দ সঠিক ফলাফল জ্যোতিষবিদ্যা মতে, বাংলা হিন্দী ও ইংরাজী ভাষায় লিপিবদ্ধ শুদ্ধ জন্মপত্রিকা তৈরী এবং যুবক যুবতীর শুভ বিবাহের মিলন কুন্ডুলী জানার ঊদ্যেশে যোগাযোগ করুন অর্ডার করিতে পারেন। ধন্যবাদ

Thursday, 2 January 2014

115) সারিন গ্যাস কি?

সারিন গ্যাস কি?

sarinসাংঘাতিক বিষাক্ত নার্ভ গ্যাস হচ্ছে সারিন (Sarin)। রাসায়নিক সংকেত, C4H10FO2P। স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে অকার্যকর করে দেয় এ গ্যাস। সারিন গ্যাসের কার্যকারিতা প্রাণঘাতী সায়ানাইডের চেয়েও ২৬ গুণ বেশি। এক ঘনমিটার আয়তনের একটি প্রকোষ্ঠে কাউকে রেখে মাত্র ১০০ মিলিগ্রাম সারিন গ্যাস প্রয়োগ করলে মিনিটের মধ্যে তার মৃত্যু হবে।

এই গ্যাস বর্ণ ও গন্ধহীন হওয়ার কারণে আক্রান্ত হওয়ার আগে গ্যাসের উপস্থিতি বোঝা যায় না। বাতাসের চেয়ে ভারী হওয়ায় কোথাও এ গ্যাস ছেড়ে দিলে ছয় ঘন্টা পর্যন্ত (আবহাওয়ার ওপর নির্ভরশীল) থাকতে পারে।

১৯৩৮ সালে অধিকমাত্রায় কার্যকর কীটনাশক তৈরি করতে গিয়ে জার্মান বিজ্ঞানীরা সারিন গ্যাস তৈরি করে ফেলেন। পরে জার্মান সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ব্যবহারের পরিকল্পনা করে। তবে তার আগেই যুদ্ধ শেষ হয়ে যায়।

ক্ষতিকারক প্রভাব

সারিন গ্যাসের প্রভাবে স্নায়ুতন্ত্র অকার্যকর হয়ে পড়ায় পেশীর ওপর নিয়ন্ত্রণ থাকে না। খিচুনি শুরু হয়। অঙ্গপ্রত্যঙ্গ অসাড় হয়ে পড়তে পারে। অন্যান্য লক্ষণের মধ্যে আছে চোখে ঝাপসা দেখা, দূর্বলতা, ডায়রিয়া, চোখে পানি আসা, বমি, মাথা ব্যথা, ইত্যাদি। সারিন গ্যাসের প্রভাবে ফুসফুসের পেশী অকার্যকর হয়ে পড়তে পারে, ফলশ্রুতিতে দমবন্ধ হয় মৃত্যু ঘটতে পারে। তবে সারিন গ্যাস প্রয়োগের মাত্রার ওপর নির্ভর করছে কি ধরনের লক্ষণ দেখা যাবে এবং কতটা সময় পরে দেখা যাবে।

 gas_mask
সারিন গ্যাস যে শুধু নি:শ্বাসের মাধ্যমেই প্রবেশ করে তা নয়, চামড়ার মাধ্যমেও এ গ্যাস শরীরে প্রবেশ করে।

সারিন গ্যাসের কারণে খাদ্য এবং পানি সরবরাহ দূষিত হয়ে প

ব্যবহার
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নসহ বিশ্বের অনেক পরাশক্তিই সারিন গ্যাসের মজুদ গড়ে তুলেছিল। তবে এখন সারিন গ্যাসের ব্যবহার নিষিদ্ধ। গত শতাব্দীর শেষদিকে জাপানের একটি ধর্মীয় গোষ্ঠী সারিন গ্যাস ব্যবহার করে আলোচনায় এসেছিল। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে কুর্দী বিদ্রোহীদের বিরুদ্ধে সারিন গ্যাস ব্যবহার করা হয়েছিল। ইরানের সৈন্যদের বিরুদ্ধেও ইরাক সারিন গ্যাস ব্যবহার করেছিল। সে সময় ইরানী সৈন্যদের অবস্থানের তথ্য স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহ করে ইরাকের কাছে সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। সর্বসাম্প্রতিক ব্যবহার ঘটেছে সিরিয়ায়। তবে সারিন গ্যাস বিদ্রোহীরা নাকি সরকারী সৈন্যরা ব্যবহার করেছে সেটা স্পষ্ট নয়।

ড়তে পারে। তবে এ গ্যাসের বিষক্রিয়ারোধী রাসায়নিক বা antidote রয়েছে।

No comments:

Post a Comment

My Blog MAP