Important Posts

Ads Tips (Blog/Website) Ajker Barta (খবর) Anti-Virus(এন্টিভাইরাস) AutoTunes Page (Facebook) Bangla Abriti (আবৃত্তি) Bangla Kabita (কবিতা) Bangla Story (গল্প) Bengali News (বাংলা সংবাদ) Computer (Bangla) Computer Tips (কম্পিউটার টিপস) Computer Tips & Tricks Computer Tips & Tricks (Oriya) Dharma & Dev-Devi (ধর্ম ও দেব-দেবী) Edius Video Mixing & Song Project Education Electronics (ইলেকট্রনিক্স) Examination & Result (পরীক্ষা ও ফলাফল) Facebook Tips (ফেসবুক টিপস) Food Tips & Cook Tips General Knowledge (জেনে রাখা ভালো) Geography (ভূগোল) Google Adsense Google Adsense (গুগুল এডসেন্স) Google Adsense Tips Hasta Shilpa (হাতের কাজ) Health Health (স্বাস্থ্য) Health Tips (স্বাস্থ্য বিষয়ক টিপস) Internet Tips (Oriya) Internet Tips (ইন্টারনেট টিপস) Job & Earning Tips Mobile Tips (মোবাইল টিপস) Mobile Tips & Tricks My Google (আমার গুগুল) Online Earning (অনলাইন রোজগার) Printer Tips (প্রিন্টার টিপস) Science & Technology (সায়েন্স এণ্ড টেকনোলজি) Smaraniya Ghatana (স্মরণীয় ঘটনা) Swanirbhar Rojgar (স্বনির্ভর রোজগার টিপস) Website Tips (ওয়েবসাইট টিপস)

Can You Have More Sales, Too?
Helping over 120,000+ businesses like yours raise profits and build customer relationships using AWeber's opt-in email marketing software for over 10 years.
Take a Free Test Drive today!
জ্যোতিষালয় **************************************** Email- computer.kedar@gmail.com Contact - 08972702700 **************************************** আপনার সন্তানের বা আপনার জন্মসময় অনুযায়ী ভাগ্য বিদ্যাস্থান কর্মজীবন মাতৃপিতৃসুখ বিবাহজীবন পত্নীসুখ সন্তানসুখ ধনসম্পত্তি বাড়ীঘর বন্ধুস্থান কিরকম হবে, গ্রহদশার সম্পূর্ন নির্দিষ্ট সময়ের ভালোমন্দ সঠিক ফলাফল জ্যোতিষবিদ্যা মতে, বাংলা হিন্দী ও ইংরাজী ভাষায় লিপিবদ্ধ শুদ্ধ জন্মপত্রিকা তৈরী এবং যুবক যুবতীর শুভ বিবাহের মিলন কুন্ডুলী জানার ঊদ্যেশে যোগাযোগ করুন অর্ডার করিতে পারেন। ধন্যবাদ

Sunday, 5 January 2014

103) *ফ্রিল্যান্সিংয়ের জন্য কোন কাজটি শিখবেন? সিদ্ধান্ত নেওয়ার জন্য এ পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ*

*ফ্রিল্যান্সিংয়ের জন্য কোন কাজটি শিখবেন? সিদ্ধান্ত নেওয়ার জন্য এ পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ*
Posted by- AutoTunes
*****************
ফ্রিল্যান্সিং শব্দটি ইদানীং খুব বেশি শোনা যায়। প্রচুর লেখা পড়ি এ সম্পর্কে। কেউ কেউ হতাশ।কারও কারও মনে প্রশ্ন, কোন কাজ তার জন্য উপযুক্ত। যেকোন কাজ ভাল ভাবে শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। অন্যকে দেখে অনুকরণ করার দরকার নাই, নিজে কোনটি শিখতে আগ্রহবোধ করেন, কোনটি আপনার পক্ষে সম্ভব সেটা নিয়ে আত্নবিশ্বাস নিয়ে কাজ শেখা এবং কাজ করা শুরু করুন। অবশ্যই সফল হবেন। কাজ শুরু করার আগে নিচের পোস্টটি পড়ে নিতে পারেন, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। যে কাজগুলোর পরিমান খুব বেশি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করলে প্রচুর আয় সম্ভব এবং কাজের কমতিও হবেনা কখনও।

১। ওয়েব প্রোগ্রামিং-
প্রায় সকল ফ্রিল্যান্সিং সাইটেই ওয়েব প্রোগ্রামিংএর কাজ সব চেয়ে বেশী থাকে। কাজের রেটও অনেক বেশি। একাজ করার মত দক্ষলোক কম থাকার কারনে কম্পিটিশন কম থাকে, সেজন্য কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এইসব কাজের ডিমান্ডও অনেক বেশী হয়ে থাকে। আপনি যদি ওয়েব প্রোগ্রামিং জানেন তাহলে এর মাধ্যমে অনেক কাজ করতে পারবেন।
কাজের ধরণঃ web template design, joomla theme develop, joomla module develop, wordpress theme design, wordpress plugin develop, e-commerce web developed, full web site develop ইত্যাদি।

দক্ষতাঃ HTML, CSS, Javascript, Jquery, php, MySQL, wordpress, joomla

২। এস.ই.ও-
কাজের পরিমাণ এবং মানের দিক থেকে ওয়েব ডিজাইনের পর পরই রয়েছে এস.ই.ও এর কাজ। যেকোন ব্যবসা কিংবা ওয়েবসাইটের অনলাইন মার্কেটিংয়ের কাজটাই এস.ই.ও সকল কোম্পানীর জন্য মার্কেটিং প্রয়োজন, সেটা যত বড় কোম্পানী হোক। সুতরাং বুঝতেই পারছেন কি পরিমান কাজ থাকতে পারে এ কাজের। আর যেহেতু এ কাজের জন্য টেকনিক্যাল জ্ঞান কিংবা কম্পিউটার জ্ঞান কম লাগে সেহেতু এ কাজ সবাই খুব সহজে শিখে শুরু করতে পারে।
কাজের ধরণঃ অনপেইজ এস.ই.ও, লিংক বিল্ডিং, ইমেইল মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, সোশ্যাল মিডিয়া সাবমিশন, আর্টিক্যাল সাবমিশন, অনলাইন মার্কেটিং, পুরো এস.ই.ও প্রজেক্ট
দক্ষতাঃ onpage seo, off page seo, online marketing, article writing

৩। গ্রাফিক্স ডিজাইন-
ফ্রিল্যান্সিং সাইটগুলাতে এর অনেক চাহিদা রয়েছে। আপনি যদি ভাল গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন তাহলে অনেক আয় করতে পারবেন। আর গ্রাফিক্স ডিজাইনারদের ডিমান্ডও অনেক বেশী হয়ে থাকে। ডিজাইন প্রতিযোগিতা, ডিজাইন বিক্রিসহ আরও অনেকভাবে প্রচুর আয় করা সম্ভব।
কাজের ধরণঃ লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্রুশিয়ুর ডিজাইন, ওয়েবসাইট PSD ডিজাইন ইত্যাদি।
দক্ষতাঃ Photoshop, Illustrator, Indesign

৪। ব্লগ এবং আর্টিকেল রাইটিং-
শুধুমাত্র আর্টিকেল লিখে অনেক আয় করা যায়। যাদের লেখালেখির অভ্যাস আছে এবং ইংরেজীতে ভাল দক্ষতা আছে, তারা এ কাজ করে ভাল একটা আয় সম্ভব। যারা চাকুরীর পাশাপাশি অনলাইনে আয় করতে চান, তাদের জন্য এটি একটি ভাল উপায়।
কাজের ধরণঃ আর্টিকেল রাইটিং, আর্টিকেল রিরাইটিং, ট্রান্সলেট, প্রুফ রিডিং ইত্যাদি।
দক্ষতাঃ English writing skill, typing speed

৫। মোবাইল এ্যাপস ডেভেলাপঃ
বর্তমানে প্রোগ্রামিংয়ের ‍কাজের মধ্যে মোবাইল এ্যাপ তৈরীর কাজ খুব বেশী পাওয়া যায়। বর্তমানে চলছে স্মার্ট ফোনের জোয়ার। এজন্য মোবাইল এ্যাপস তৈরির প্রচুর কাজ পাওয়া যায় অনলাইনে। এসব কাজের রেট অনেক বেশি, কিন্তু প্রতিযোগি অনকে কম। এ কাজ শিখলে কমপক্ষে আগামী ১০বছর প্রচুর আয় করতে পারবেন নিশ্চিন্তে।
কাজের ধরণঃ মোবাইল গেমস ডেভেলাপ, এপ্লিকেশন তৈরি।
দক্ষতাঃ Java programming, Android application,

তাছাড়াও আরো অনেক ধরণের কাজ রয়েছে। আপনি যদি সত্যিই কাজ জানেন তাহলে অনেক কাজ করতে পারবেন। তবে একটি কথা বলি, ভালভাবে কাজ না জেনে কোন কাজ শুরু করলে ফল খুব ভাল হবেনা। তাই কাজ করার আগে কাজ শিখুন। যেকোন একটি বিষয়ই ভালভাবে শিখলেই হবে।
আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে লিখলাম, জানিনা কেমন হয়েছে। আউটসোর্সিং নিয়ে যেকোন সেমিনার কিংবা ওয়ার্কশপে আমি উপস্থিত থাকার চেষ্টা করি। অনেক কিছু জানা যায়। আগামী ১৪জুন বড় একটা আউটসোর্সিং সেমিনার হবে ধানমন্ডিতে। দেখি নতুন কিছু শেখা যায় কিনা।
আসলে শুধুমাত্র নিয়মিত থাকলেই সব কিছু খুবভালভাবে জানা যায়, শেখা যায়।

No comments:

Post a Comment

My Blog MAP