ফ্রিল্যান্সিংয়ের জন্য অবশ্যই যা দরকার :
ফ্রিল্যান্সিংয়ের জন্য অবশ্যই দরকার হবে : ০১. পরিশ্রম, ০২. সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা, ০৩. লেগে থাকার ধৈর্য এবং ০৪. আপনার স্বকীয়তা। একটি কথা মনে রাখা চাই, ফিলিপিনো আর ভারতীয়রা আমাদের চেয়েও কম পারিশ্রমিকে এমপ্লয়ারকে সব সময় সন্তুষ্ট করতে সচেষ্ট। তবে সঠিক দক্ষতা ও পেশাদারি মনোভাবের সমন্বয় ঘটালে কম পারিশ্রমিকের কাজ এড়াতে পারবেন। যদি ফ্রিল্যান্সার প্রোফাইলে আপনার কাজের জন্য ঘণ্টাপ্রতি খুবই কম রেট দেখান, তবে তা যেমন একটি সুবিধা দিতে পারে, তারচেয়ে বেশি অসুবিধা করতে পারে। কম রেট দেখে অনেক এমপ্লয়ার হয়তো আপনাকে কাজ দিতে পারে, কিন্তু এর ফলে আপনি বেশি রেটের কাজে অ্যাপ্লাই করলে কাজ সহজে পাবেন না। তাই প্রথমেই ঠিক করতে হবে আপনি কোন মানের কাজ করতে পারবেন এবং সে অনুযায়ী রেট ঠিক করতে হবে। রিরাইটিংয়ের জন্য ঘণ্টায় ৪-৬ ডলার দেখানো যেতে পারে। কিন্তু প্রুফরিডিংয়ের জন্য এর বেশি হতে হবে অবশ্যই। আমি এ বিষয়ে একেবারে এক্সপার্ট নই। আপনি সাইটগুলোর ফোরামে ঢুকে দেখে এ বিষয়ে কেমন মন্তব্য আছে জেনে নিন। যে সাইটেই পরীক্ষা দেয়ার সুযোগ আছে, সেখানে পরীক্ষাগুলো দিয়ে ভালো ফল করলে কাজ পাওয়ার সুযোগ বাড়ে। আপনার আইইএলটিএস স্কোর ভালো থাকলে উল্লেখ করবেন অবশ্যই। ফ্রিল্যান্সিং সাইটে ঢুকে কাজ শুরুর আগে কিছুদিন অবশ্যই অন্যান্য ফ্রিলান্সারের প্রোফাইল দেখে কিছু অভিজ্ঞতা নিতে হবে। এটি আমার মনে হয় অনৈতিক হবে না। যারা তাদের প্রোফাইল দেখাতে চান না, তারা গোপন করে রাখবেন। ফ্রিল্যান্সিং সাইটের ব্লগ বা ফ্রিল্যান্সার ফোরামে ঢুকে লেখা পড়ুন। আলোচনা পড়ুন। অনেক দিকনির্দেশনা পাবেন। হুট করে কোনো কাজে বিড করবেন না। কাজটি সঠিক সময়ে করে দিতে পারবেন কি না, সেটি খুব গুরুত্বপূর্ণ। এমপ্লয়ারের ইতিহাসও দেখবেন যে তার ফিডব্যাক ভালো কি না । কয়েকজন ফ্রিলান্সারের পাবলিক প্রোফাইল দেখতে পারেন ।






No comments:
Post a Comment